রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

এনার্জি ড্রিংকস নামে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার না করার আহ্বান জানিয়েছে বিএসটিআই

  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৫৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: কার্বোনেটেড বেভারেজ নামক পানীয়ের ওপর বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারণা হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট উৎপাদনকারীসহ সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এণ্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সম্প্রতি বিএসটিআই এ সংক্রান্ত একটি পত্র জারি করে, পিআইডির এক প্রেস রিলিজে আজ জানানো হয়।

পত্রে বলা হয়, কার্বোনেটেড বেভারেজ পণ্যটি বিএসটিআই’র বাধ্যতামূলক পণ্যের আওতাভূক্ত হলেও এনার্জি ড্রিংকস নামীয় শক্তিবর্ধক পণ্য বিএসটিআই’র বাধ্যতামূলক পণ্যের আওতাভুক্ত নয়।

এনার্জি ড্রিংকস নামীয় শক্তিবর্ধক পণ্যের ওপর  কোন বাংলাদেশ মান (বিডিএস) প্রণীত হয়নি এবং বিএসটিআই হতে কোন প্রতিষ্ঠানকে উক্ত পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স প্রদান করা হয়নি ।

ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় এনার্জি ড্রিংকস বা তাৎক্ষণিক শক্তিবর্ধক পানীয় সম্পর্কে প্রায়শ: বিভিন্ন ধরণের আকর্ষণীয় ও মনোলোভা বিজ্ঞাপন প্রচারিত হতে দেখা যায়।

বিজ্ঞাপনের ভাষ্য অনুযায়ী এসব পণ্য পান করলে সুপার পাওয়ারের অধিকারী হওয়া যায়, যা রীতিমত প্রতারণামূলক। এরুপ  মনোলোভা বিজ্ঞাপনে উঠতি বয়সের তরুণরা বেশি আকৃষ্ট হয়ে এ জাতীয় পানীয় পান করে নানাবিধ সমস্যায় পড়তে পারে ।

পত্রে আরো বলা হয় কোন কোন স্বনামধন্য প্রতিষ্ঠান কার্বোনেটেড বেভারেজ পণ্যের অনুকুলে বিএসটিআই হতে সিএম লাইসেন্স গ্রহণ করে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় এমনভাবে বিজ্ঞাপন প্রচার করছে যাতে  ভোক্তাসাধারণ  কার্বোনেটেড  বেভারেজকে এনার্জি ড্রিংকস হিসেবে গ্রহণে উদ্বুদ্ধ হচ্ছে ।

এধরনের কার্যক্রম এক ধরনের প্রতারণার শামিল ।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com