বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: জাতীয় বীমা দিবস উপলক্ষে ‘মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে জেলাশহর, চান্দনা চৌরাস্তাসহ জেলার বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ উপলক্ষে জীবন বীমা কর্পোরেশন ও গোল্ডেন লাইফ এর আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম তারিকুল ইসলাম।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো: মশিউর রহমান, জীবন বীমা কর্পোরেশন কর্মকর্তা আলতাফুর রহমান, গোল্ডেন লাইফ কর্মকর্তা মেজবাহউদ্দিন সরকার, সানফ্লাওয়ার কর্মকর্তা সুমন মিয়া উপস্থিত ছিলেন।
চান্দনা চৌরাস্তায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর উদ্যোগে সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট মাজহারুল ইসলামের নেতৃত্বে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।