রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

গাজীপুরে ট্রেন আটকে রেখে আন্দোলন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৫৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা শহরের প্রধান স্টেশন জয়দেবপুর রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি, বিভিন্ন ট্রেনের বগি বাড়ানোসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ থাকে।

গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির উদ্যোগে আজ মঙ্গলবার সকালে এক ঘন্টা ধরে এই কর্মসূচি পালনকালে জয়দেবপুর স্টেশনে ঢাকা ও উত্তরবঙ্গগামী তিনটি ট্রেন আটকে থাকে।

এছাড়া স্টেশনের বাইরে দুদিকে আটকে থাকে দুটি ট্রেন এবং আরো কয়েক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মো: সামসুল হক, মুক্তিযোদ্ধা হাতেম আলী, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান আরিফ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর হোসনে আরা জুলি প্রমুখ।

এ সময় তারা বলেন, শিল্প শহরের এই স্টেশনে নয়টি আন্তঃনগর ট্রেন স্টপেজ দেয়া হচ্ছে না। প্রতিদিনের দূর্ভোগে পড়েছে হাজার হাজার কর্মজীবী মানুষ। ফ্লাইওভার না থাকায় প্রতিদিন বাহাত্তর বার যানবাহন আটকে থাকে রেলগেটে। দ্রুত এসব সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com