বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন

আঞ্চলিক ও জেলা পর্যায়ে বিএসটিআই’র নতুন অফিস স্থাপনের সিদ্ধান্ত

  • আপডেট টাইম : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে বিএসটিআই আঞ্চলিক ও জেলা পর্যায়ে নতুন অফিস স্থাপন ও জনবল বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।   

আজ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর ৩৫তম কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়, শিল্প মন্ত্রণালয়ের এক প্রেস রিলিজে আজ এই তথ্য জানানো হয়।

প্রেস রিলিজে বলা হয় বিএসটিআই’র বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত পণ্যের তালিকায় নতুন দু’টি পণ্য (সোলার মডিউল/প্যানেল ও ইনভার্টার) অন্তর্ভুক্তিকরণ; বাধ্যতামূলক পণ্য হিসেবে নতুন অন্তর্ভুক্ত ৪৩টি পণ্যের পরীক্ষার ফি অনুমোদন; আঞ্চলিক ও জেলা পর্যায়ে বিএসটিআই’র নতুন অফিস স্থাপন ও জনবল বৃদ্ধি; কুমিল্লা, কক্সবাজার, ফরিদপুর ও ময়মনসিংহ কার্যালয়ের পদার্থ ল্যাব স্থাপনের বিষয়েও বিএসটিআই কাউন্সিল কর্তৃক অনুমোদিত হয়।

শিল্পমন্ত্রী ও বিএসটিআই কাউন্সিলের চেয়ারম্যান নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এতে সভাপতিত্ব করেন। বিএসটিআই কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও শিল্পসচিব কে এম আলী আজম, বিএসটিআই এর মহাপরিচালক ও কাউন্সিলের সদস্য সচিব ড. মো: নজরুল আনোয়ার উপস্থিত ছিলেন।

এছাড়া, সভায় শিল্প, স্বরাষ্ট্র, অর্থ, মৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য, বস্ত্র ও পাট, তথ্য, কৃষি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, জ্বালানি ও খনিজ সম্পদ, আইসিটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন, কৃষি গবেষণা কাউন্সিল, বিসিএসআইআর, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক, ইপিবি এবং এফবিসিসিআই, এমসিসিআই, ক্যাবসহ কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বিএসটিআই এর মহাপরিচালক ও কাউন্সিলের সদস্য সচিব ড. মো: নজরুল আনোয়ার সভাটি পরিচালনা করেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করে আন্তর্জাতিক অঙ্গণে যে মর্যাদা অর্জন করেছে, সে ধারা অব্যাহত রাখতে বিএসটিআইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে।

তিনি বলেন অভ্যন্তরীণ বাজার এবং রপ্তানির ক্ষেত্রে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ করা এবং মানসম্মত পণ্য উৎপাদনে সহায়ক ভূমিকা রাখতে হবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বে হালাল পণ্যের সার্টিফিকেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিএসটিআইকে পণ্যের হালাল সার্টিফিকেশনের ক্ষেত্রে গুণগত মান ঠিক রেখে এগিয়ে যেতে হবে।

নূরুল মজিদ তৃণমূল থেকে জেলা-উপজেলা পর্যায়ে মান সম্মত পণ্য উৎপাদনে বিএসটিআইকে নিবিড় পর্যবেক্ষণ করার উপর গুরুত্বারোপ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com