বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫টি পদে এবং আওয়ামীলীগ সম র্থিত সাদা প্যানেল ২টি সহ-সভাপতি পদসহ ১৭টি পদে নির্বাচিত হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে জাকিরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
রাতভর ভোট গননা শেষে আজ শুক্রবার সকালে এই ফলাফল ঘোষণা করা হয়। বিপুল উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন।
আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও দুপুরে ভোট দেন।