মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

গাজীপুরে ঐতিহাসিক ৭ ই মার্চ পালন

  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবস ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত হয়েছে গাজীপুরে।

এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনাসভাসহ নানা অনুষ্ঠান পালন করা হয় নগর ও জেলা জুড়ে।

সকালে মহানগর আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, মহানগর যুবলীগ আহ্বায়ক কামরুল হাসান সরকার রাসেলের নেতৃত্বে যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ তোমাদের স্বাধীনতা এনে দিয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা অর্থনৈতিক মুক্তি পাচ্ছি, উন্নয়নের শিখরে যাচ্ছে দেশ।

সকালে জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। পরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা ফুল দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com