বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর

করোনায় মৃতের সংখ্যা ঊর্ধ্বাভিমুখী আজ চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২৭০ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস: দেশে করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ঊর্ধ্বাভিমুখী।

আজ সোমবার করোনায় আক্রান্ত হয়ে ১৪ জন মৃত্যুবরণ করেছে।  চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৮ জন মৃত্যুবরণ করেছে।

গতকাল করোনায় আক্রান্ত হয়ে ১১ জন মৃত্যুবরণ করেছে এবং গত পরশু ১০ জন মৃত্যুবরণ করেছে।    

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮৪৭৬ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১১১৭ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে পাঁচ লাখ ৪ হাজার বিশ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১.৪৬ শতাংশ ।গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৯১.৪০ শতাংশ ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ৪.৯৮ শতাংশ। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল শনাক্তের হার ৪.৩০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮৪৫ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪ হাজার ১২০ জন।

গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন মহিলা।

আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৬৩ হাজার ১৬৩ টি।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের চারজন এবং ৬০ বছরের উপরে আট জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ৬ জন এবং চট্টগ্রাম বিভাগে  ৮  জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com