বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

গাজীপুরে ১২ লেনের সড়ক হচ্ছে: মেয়র

  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন মহানগরীর শেষ প্রান্ত আশুলিয়া থেকে মির্জাপুর পর্যন্ত ১৭০ মিটার প্রস্থ করে ১২ লেনের সড়ক নির্মাণ করা হবে।

১২ লেনের সড়ক করা হবে যাতে সড়কের কারণে মানুষের যানজটে পড়ে থাকতে না হয়, রাস্তাঘাটে জিম্মি থাকতে না হয়। সেজন্যে মির্জাপুর হয়ে রাজেন্দ্রপুর গিয়ে এই সড়ক যাবে জয়দেবপুর হয়ে টঙ্গী পর্যন্ত।

এমনি ভাবে নগরে প্রথম ধাপে হাজার হাজার কোটি টাকা ব্যায়ে নির্মাণ হচ্ছে ১৭০ কিলোমিটার সড়ক। নির্মাণ করা হবে ১৮৫ টি মসজিদ, ১০০ কবরস্থান, ২২ মন্দির ও ৪টি গির্জা।

নাগরিক সেবা বাড়াতে ও কর্মসংস্থান সৃষ্টিতে আমরা পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছি। এসব ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন রয়েছে।

মেয়ড় আজ বুধবার দুপুরে বাসন থানার নাওজোর এলাকায় প্রফেসর সিরাজুল হক হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

এর সময় মেয়র জাহাঙ্গীর আলম আরো বলেছেন, শুধুমাত্র এই বাসন থানায় প্রথম পর্যায়ে ৯০ টি রাস্তার কাজ ধরেছি, এরপর আরো ৯০ টি রেডি করা আছে। এর পরবর্তী ধাপে হবে ২৫০টি রাস্তা হবে। অর্থাৎ বাড়ি টু বাড়ি রাস্তা হবে।

অথচ এই এলাকায় আপনারা আগের একটা ও রাস্তা দেখাতে পারবেন না। কোন ড্রেন ছিলনা। সড়কে বাতি ছিল না। কোন সরকারি হাসপাতাল নেই। বিগত সময়গুলিতে সিদ্ধান্তের বিষয় ছিল, পরিকল্পনার অভাব ছিল। পরিকল্পনায় ভুল ছিল। নিজেদের সন্তানদের জন্য কিছু করে যেতে হবে, সে ধরনের চিন্তাভাবনা ছিল না।

তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর পরিকল্পিতভাবে কাজ শুরু করেছি।

এই অনুষ্ঠানে অধ্যাপক এম এ বারী, ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com