বাংলা হেডলাইনস: দেশে করোনায় মৃতের সংখ্যা নিম্নাভিমুখী।
আজ বৃহস্পতিবার করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৭ জন মৃত্যু হয়েছে, গত পরশু করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছে এবং গত সোমবার করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮৫০২ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ৫.৮২ শতাংশ। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৫.৯৮ এবং গত পরশু শনাক্তের হার ছিল ৫.১৩ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০৫১ জন । এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৫৪ হাজার ১৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৩০৭ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে পাঁচ লাখ ৭ হাজার ৯২০ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১.৬৬ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৯১.৫৯ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ৬ জনই পুরুষ ।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪২ লাখ ১৬ হাজার ২৮ টি।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৫১ থেকে ৬০ বছরের একজন এবং ৬০ বছরের উপরে পাঁচ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম ১ জন, বরিশাল ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন।