বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

দেশে আজ করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছে সংক্রমণও বেশি

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ২২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্তের হার আজ গতকালের চেয়ে বেশি।

গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে এবং গত পরশু  করোনায় আক্রান্ত হয়ে ৭ জন মৃত্যু হয়েছে।    

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮৫১৫ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ৬.২২ শতাংশ। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৫.৮২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০৬৬ জন ।গতকাল করোনা শনাক্ত হয়েছে ১০৫১ জন । এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৫৫ হাজার ২২২ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১২৫২ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে পাঁচ লাখ ৯ হাজার ১৭২ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১.৭১ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৯১.৬৬ শতাংশ ।

গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং একজন নারী ।

আজ স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ১১১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪২ লাখ ৩২ হাজার ১৩৯ টি।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের দুইজন এবং ৬০ বছরের উপরে সাত জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম ৩ জন এবং বরিশাল বিভাগে ১ জন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com