মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

গাজীপুরের সাফারি পার্কে বাঘের থাবায় একজন জখম

  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ২৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের থাবায় আক্রান্ত হয়েছেন মজনু মিয়া নামের এক কর্মচারী।

আহত মজুনকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে । 

সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, কোর সাফারি অংশে বাঘের বিচরণ থাকে। সেখানে এনক্লোজারে বেশ কিছু বাঘ ছিল। এ সময় এনক্লোজারের সামনে হঠাৎ করে মজনু বাঘের সামনে পড়ে গেলে থাবা দেয়।

পরে অন্য কর্মচারীরা বাঘটিকে সরিয়ে মজনু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাঘের থাবায় আহত মজনু মিয়ার কাধেও বগলের নিচে জখম হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মজুন মিয়া জেলার শ্রীপুর উপজেলার বেলতলি গ্রামের শামসুল হকের ছেলে। তিনি পার্কের আউটসোর্সিং কর্মচারী গেইটম্যান হিসেবে কাজ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com