বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বিস্ফোরক দ্রব্য মামলায় রাঙ্গামাটিতে জেএমবি সদস্য শামীম মির্জা গালিবকে ১০ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে রাঙ্গামাটি জেলায় যুগ্ম জজ।
আজ সোমবার (১৫ মার্চ) দুপুরে এ রায় দেন জেলা যুগ্ম জজ মোহাম্মদ জাহেদ সাইফুল এলাহী। এ রায়কে কেন্দ্র করে রাঙ্গামাটি জেলা দায়রা জজ আদালত চত্বর কঠোর নিরাপত্তা জোরদার করে রাঙ্গামাটি পুলিশ।
দীর্ঘ ১ ঘন্টার শুনানি শেষে জেলা যুগ্ম জজ মোহাম্মদ জাহেদ সাইফুল এলাহী সকল তথ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করে সোমবার আদালত ২০০১ সালে সংঘটিত রাঙ্গামাটির বনরূপা হোটেল ডিগনিটিতে বিষ্ফোরণ ঘটনায় মামলার রায় দেন।
দীর্ঘ ২০ বিশ বছর ধরে চলা এ মামলায় সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন। এ মামালার আসামী ইতিমধ্যে ১৫ বছরের অধিক ধরে জেলে ছিল।
বর্তমানে তাকে চট্টগ্রাম কারাগারে রাখা হয়েছে।
রাঙ্গামাটি জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম বলেন, আদালতে সন্দেহাতিত ভাবে প্রমাণিত হয়েছে বিস্ফোরণ ঘটনায় শামীম মির্জা গালিব জড়িত ছিলেন। ইতিমধ্যে তিনি ১৫ বছরের অধিক জেলে ছিলেন।
উল্লেখ্য, ২০০১ সালে রাঙ্গামাটি শহরের ডিগনিটি হোটেলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ মামলায় একমাত্র আসামী ছিল শামীম মির্জা গালিব।