মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

খুলনায় মাদক মামলায় দুজনের ১০ বছরের কারাদন্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৯৯ দেখা হয়েছে
অপরাধ আইকন।

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনায় ফেন্সিডিল পাচারের মামলায় মো. ফয়সাল ওরফে সাগর (২৭) ও জাহাঙ্গীর হোসেন (২৩) নামের দুই আসামিকে ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

একই সাথে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় প্রদান করেন। রায় ঘোষনাকালে দুই আসামি আদালতে উপস্থিত ছিল। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কাজী সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর দৌলতপুর পাবলা সবুজ সংঘ মাঠের কাছ থেকে পুলিশ ৮০ বোতল ফেন্সিডিলসহ আসামিদের গ্রেফতার করে।

এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়। মামলা নং-৮ (তাং ১৫/০৯/২০১২)। দৌলতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শিহাব উদ্দিন তদন্ত  শেষে ওই বছরের ৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com