সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

টঙ্গীতে বৈদ্যুতিক টাওয়ার ভেঙ্গে দুইজন নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি বৈদ্যুতিক টাওয়ার ভেঙ্গে দুইজন শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছে।

বৈদ্যুতিক লাইনে কাজ করা শ্রমিকরা এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, চেরাগআলী এলাকার স্পীডওয়েল সিএনজি পাম্পের সামনে গত তিনদিন আগে থেকে ৩৩ হাজার ভোল্টের অকেজো টাওয়ারের তার খোলার কাজ করছিল ১৪/১৫ জন শ্রমিক।

আজ দুপুরে স্টিলের বড় টাওয়ারের তার খোলার জন্য তিনজন শ্রমিক উপরে ওঠে, নিচ থেকে বাকিরা তার টানছিল এরই মধ্যে হঠাৎ স্টিলের টাওয়ারটি ভেঙ্গে পড়ে। উপরে থাকা তিন জন শ্রমিকই টাওয়ারের নিচে পরে যায়।

ঘটনাস্থলেই সোহগ (২৬ ) নামে একজন নিহত হয়, বাকি দুজনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নেওয়ার পর সুমন (৪৫ ) নামে আরো একজন শ্রমিক নিহত হয়েছে, তাদের দুজনের বাড়িই জামালপুর সদর থানায়। এবং সাইফুল ইসলাম নামের একজন শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে।

এবিষয়ে ডেসকোর কন্ট্রাকটর শওকত আলী জানিয়েছেন, সব ধরণের সেফটি ব্যবস্থা থাকার পরও বৈদ্যুতিক টাওয়ারটি কেন ভেঙ্গে পরেছে তা তিনি নিশ্চিত নন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com