বাংলা হেডলাইনস: দেশে আজ বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্তের হার গত কয়েকদিনের থেকে বেশি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ১০. ৪৫ শতাংশ। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৭. ৬৮ শতাংশ এবং পরশু ছিল ৮.২৯ শতাংশ ।
এদিকে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল করোনায় আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে এবং গত পরশু ২৬ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮৬২৪ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৩ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১৮৭ জন ।গতকাল করোনা শনাক্ত হয়েছে ১৮৬৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৫৩৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে পাঁচ লাখ ১৭ হাজার ৫২৩ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১.৬১ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৯১.৬৯ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৪ জন মহিলা ।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৯২৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ৪৯ হাজার ১৯৪ টি।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের একজন এবং ৬০ বছরের উপরে বারো জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম ১ জন, খুলনা ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন ।