শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বগুড়ায় স্বাস্থ্যবিধি অগ্রাহ্য করায় করোনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ॥ ২৪ ঘন্টায় ৫০ জনের শরীরে শনাক্ত

  • আপডেট টাইম : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ২৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ায় করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে। ক্রমেই এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

আজ শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জনগণ স্বাস্থ্যবিধি মেনে না চলায় সংক্রমণ বাড়ছে।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় ১৯৮ জনের শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে কারো মৃত্যু হয়নি। একই সময়ে সুস্থ হয়েছেন চারজন।

নতুন আক্রান্ত ৫০ জনের মধ্যে সদরের ৪২ জন, দুপচাঁচিয়ায় তিনজন, আদমদীঘিতে দু’জন এবং সোনাতলা, কাহালু ও শাজাহানপুরে একজন করে।

সূত্র মতে, বগুড়া সদরে প্রশাসনের সহযোগিতায় তিনটি মেলা চলছে। এছাড়া বিয়ে, ইসলামী জালসা, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে ব্যাপক জনসমাগম ঘটছে। এসব মেলা ও অন্যান্য স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছেনা বলে অভিযোগ রয়েছে।

এ করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও তিনটি মেলা ও অন্যান্য অনুষ্ঠান অব্যাহত থাকায় করোনা আক্রান্তের সংখ্যা আবারো বাড়ছে।

গত ১৭ মার্চ ২৪ জন এবং ১৮ মার্চ ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। একদিনের ব্যবধানে শনিবার ৫০ জন আক্রান্ত হলেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ১৯ মার্চ জেলার দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৮জনের নমুনা পরীক্ষা করা হয়।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনায় ৪৮জনের পজিটিভ এবং টিএমএসএস ল্যাবে ১০ নমুনায় দু’জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলো ১০ হাজার ১৫৮ জন। এ সময় সুস্থ হয়েছেন, নয় হাজার ৭৮৩ জন। নতুন করে কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে, ২৫৩ জন। বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ১২২ জন।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন আরো জানান, জনগণ স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। অবাধে মেলা, বিয়ে, ইসলাম জালসাসহ নানা ধরণের অনুষ্ঠান চলছে।

এসব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অগ্রাহ্য করায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক জানান, স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য মোবাইল কোট দিয়ে জরিমানা ও জেল দেয়া হচ্ছে। কেন্দ্র থেকে কোন নির্দেশনা না আসায় কোন ব্যবস্থা নেয়া যাচ্ছেনা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com