শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

কুড়িগ্রামে মাস্ক পরা নিশ্চিতে জেলা পুলিশের প্রচারণা

  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ২২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : করোনায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরা নিশ্চিত করতে কুড়িগ্রামে জেলা পুলিশ প্রচারণামূলক কর্মসূচি পালন করেছে।

এ উপলক্ষে রবিবার সকাল এগারোটায় শাপলা চত্বরে মানববন্ধন শেষে একটি প্রচারণামূলক র‌্যালি কলেজমোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। 

কর্মসূচি পালনকালে জনসাধারণকে মাস্ক পরান কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দত্ত, পৌর মেয়র কাজিউল ইসলাম, সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ারসহ জেলা পুলিশের সদস্যরা। 

পরে শাপলা চত্বর থেকে প্রচারণামূলক র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ করে কলেজমোড়ে গিয়ে শেষ হয়। সেখানেও জনসচেতনতামূলক বক্তব্য শেষে মাস্ক বিতরণ করেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com