মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

খুলনায় ল‌ঞ্চের লস্কর আইয়ুব হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ২৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনায় ল‌ঞ্চের লস্কর (নাবিক) আইয়ুব আলী (৪০) হত্যা মামলায় রায়হান সরদার নামের এক আসা‌মি‌কে যাবজ্জীবন কারাদন্ড দি‌য়ে‌ছেন অদালত।

রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন। রায়হান য‌শো‌রের চাঁচড়া এলাকার মৃত হা‌কিম সরদা‌রের ছে‌লে।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ মো: ম‌শিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা ক‌রেন। একই স‌ঙ্গে রায়হানকে ২৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। এ মামলার অপর আসা‌মি প্রাপ্ত বয়স্ক না হওয়ায় শিশু আদাল‌তে তার বিচার কার্য চলছে।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, ২০১৯ সা‌লের ৬ অ‌ক্টোবর সকাল পৌ‌নে ৬‌ টায় লঞ্চ কয়রা উপ‌জেলার ভান্ডার পোল এলাকায় পৌঁছায়। যাত্রীরা লঞ্চ থে‌কে নাম‌তে শুরু কর‌লে দু’জন যাত্রী তা‌দের টি‌কিট দেখা‌তে পারে‌নি।

তা‌দের জিজ্ঞাসা করা হ‌লে উত্তর দেয় চালনা থেকে এ‌সে‌ছে। তখন ল‌ঞ্চের লস্কর আইয়ুব আলী ব‌লেন যে তারা খুলনা থে‌কে উ‌ঠে‌ছে। এ সময় ক্ষিপ্ত হ‌য়ে রায়হান প‌কে‌ট থে‌কে ছু‌রি বের ক‌রে আইয়ু‌বের তল পে‌টে ছু‌রি ঢুকিয়ে দি‌লে তি‌নি ল‌ঞ্চের ওপর লু‌টি‌য়ে প‌ড়েন।

প‌রে কেরানী এ‌গি‌য়ে আস‌লে অপর আসা‌মি তা‌মিম হাসান আকাশ প‌কেট থে‌কে ছু‌রি বের ক‌রে তার ওপরও চড়াও হয়। স্থানীয়রা তা‌দের দুই জন‌কে গণধোলাই দি‌য়ে আমা‌দি পুলিশ ক্যা‌ম্পে সোপর্দ ক‌রে।

আহত আইয়ুব আলী‌কে প্রথ‌মে জায়গীর মহল হাসপাতা‌লে ভর্তি করা হয় প‌রে অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নিলে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প‌রের দিন ওই ঘটনায় লঞ্চ মাষ্টার মো: আলমগীর মোল্লা বাদী হ‌য়ে কয়রা থানায় হত্যা মামলা দা‌য়ের ক‌রেন। মামলার তদন্ত কর্মকর্তা একই বছ‌রের ৩০ ন‌ভেম্বর রায়হান সরদারকে অ‌ভিযুক্ত ক‌রে আদাল‌তে চার্জশীট দা‌খিল ক‌রে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com