বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭ টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
করোনায় মৃত ব্যক্তি হলেন, ঝিনাইদহ সদরের আরবপুর এলাকার বাসিন্দা মৃত সিরাজুল হকের ছেলে হাসেম (৪৫)। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও মো. মিজানুর রহমান।
মেডিকেল কলেজের করোনা ইউনিট সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদরের হাসেম গত ২২ মার্চ করোনা আক্রান্ত হয়ে খুমেকের করোনা ইউনিটে ভর্তি হন। তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
আজ বুধবার সকাল সাড়ে ৭ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মঙ্গলবার খুমেক ল্যাবে পরীক্ষায় ২৩ জনের করোনা পজিটিভ হয়। এর মধ্যে খুলনার ১৩ জন রয়েছে। অন্যদের মধ্যে সাতক্ষীরার ৩, বাগেরহাটের ৫ এবং যশোর ও নড়াইলের একজন করে।