সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

গাজীপুর জেলা প্রশাসনের মাস্ক বিতরণ মোবাইল কোর্ট ।। বাড়ছে করোনা

  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে করোনা সংক্রমণের হার বাড়তে থাকায়  করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে মাস্ক বিতরণ ও চারটি মোবাইল কোর্ট পরিচালনা করছে।

নগরের জয়দেবপুর রাজবাড়ী এলাকায় আজ সকালে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দেন। সকাল থেকে দুই হাজার মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফরোজা আক্তার রিবা এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

মাস্ক বিতরণের পাশাপাশি একই সময়ে ওই এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন তমাসহ চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারী নানা শ্রেণী-পেশার মানুষকে জরিমানা করেন।

মাস্ক বিতরণ কালে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সারাদেশের মতো গাজীপুরেও করোনা সংক্রমণের হার বাড়ছে।

ক্রমবর্ধমান করোনা সংক্রমণ রোধকল্পে জনসাধারণকে মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধকরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করছি।

সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিসের মাইকের মাধ্যমে প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে যারা ইচ্ছাকৃত ভাবে স্বাস্থ্যবিধি লংঘন করছে আইনি পদক্ষেপের অংশ হিসেবে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে, গত ২৪ ঘন্টায় এই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ২১ জন। আর এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭,৫৩৪ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com