বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ- কমিটির সদস্য চয়ন ইসলাম প্রতিষেধক টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন।
কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসাদুল্লাহ তুষার এ তথ্য নিশ্চিত করে জানান, দু’বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুরে বেশ কয়েকদিন বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন।
এ কারণে শরীরে করোনার উপসর্গ না থাকলেও সোমবার (২২ মার্চ) পরীক্ষা করে করোনা শনাক্ত হওয়ায় ওই দিন আবারো দ্বিতীয় দফায় পরীক্ষা করান তিনি। পরদিন মঙ্গলবার দ্বিতীয় দফাতেও করোনার পজিটিভ রিপোর্ট আসে।
এরপর থেকে তিনি ঢাকায় বনানীর নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। চয়ন ইসলাম ১৫ ফেব্রুয়ারি স্বস্ত্রীক করোনা প্রতিষেধক টিকা নিয়েছিলেন।