শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

কুড়িগ্রামে করোনা সংক্রমণ বেড়েই চলেছে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ২২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে করোনা সংক্রমণ আবার ক্রমেই বেড়েই চলেছে।

জেলা স্বাস্থ্যবিভাগ জানায়,গত বুধবার  ২৪ ঘন্টায় জেলায় আক্রান্ত হয়েছেন সদর উপজেলার আরো একজন। এ নিয়ে ২য় দফায় গত দুই সপ্তাহে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১১ জনে। তবে সংক্রমণ বাড়লেও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার নেই কোন প্রবণতা।

গতকাল বুধবার সকালে জেলা সদরের আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনরা করোনা ইউনিটসহ হাসপাতালে প্রবেশ করছেন মাস্ক ছাড়া।

অনেককেই ক্যামেরা দেখে তাড়াহুড়ো করে পকেটে ঢুকিয়ে রাখা মাস্ক ব্যবহার করতে দেখা যায়। তাদের অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। রাস্তা ঘাটে রিক্সাসহ অধিকাংশ যানবাহনে কেউই মাস্ক ব্যবহার করেননা।হাটবাজার সমুহে মাস্ক ব্যবহারের নেই কোন বালাই।

ফলে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ।

বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলছেন, সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যেভাবে সংক্রমণ বেড়েছে সে হারে এ জেলার মানুষ সচেতন নন।কেউই স্বাস্থ্যবিধি মানছেন না।ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় কুড়িগ্রামেও স্বাস্থ্যবিধি মানতে ও মানুষকে সচেতন করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এ ব্যাপারে জেলার সাবেক সিভিল সার্জন ডা:আমিনুল ইসলাম বলেন, সারাদেশেই করোনা সংক্রমণ বেড়েছে।কুড়িগ্রামেও এর কোন কমতি নেই।

কিন্তু হাসপাতাল,রাস্তাঘাট,বাজার,মসজিদসহ নানা জায়গায় স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই। এতে যারা মানছেন তারাও রয়েছেন মারাত্নক স্বাস্থ্য ঝুঁকিতে। তবে দ্রুত প্রশাসনের এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়া উচিত বলে আমি মনে করি।

বর্তমান সিভিল সার্জন ডা:হাবিবুর রহমান করোনা সংক্রমণ জেলায় বাড়ার কথা স্বীকার করে বলেন,স্বাস্থ্যবিভাগ থেকে কয়েকটি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি দেয়া হলেও মানছেন না মানুষজন।তিনি সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানান।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন,আমরা আজ থেকেই স্বাস্থ্যবিধি মানতে জনমানুষকে সচেতন করাসহ মাস্ক ব্যবহারে অভিযান শুরু করতে যাচ্ছি। এ অভিযান অব্যাহত থাকবে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com