বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার সরাইচন্ডী গ্রামে ইছামতি নদীর শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আমিরুল ইসলাম নামে এক বালু ব্যবসায়ীকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ রহমতুল্লাহ বুধবার সন্ধ্যায় এ জরিমানার আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ রহমতুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরাইচন্ডী এলাকায় অভিযান চালিয়ে আমীরুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।