শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে করোনা মোকাবেলায় পুলিশের সচেতনতামূলক সভা ও মাস্ক বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ মোকাবেলায় মানিকগঞ্জে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন।

জেলার বিভিন্ন স্থানে সচেতনতামুলক সভা ও মাস্ক বিতরণ করা হচ্ছে।

শনিবার দুপুরে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়াজনে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে করোনা সংক্রমনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমাম শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান  গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আব্দুস সালাম, সহসভাপতি  আবদুল মজিদ ফটো, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হবিবর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক  আব্দুস সালাম চৌধূরী, কমিউনিটি পুলিশিং ফোরামের সমন্বয়ক অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মঈদ চৌধুরী, হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের যুগ্ম সম্পাদক আবুল বাশার সবুজ প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে ঝিটকা বাজার এলাকায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com