বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থবছরে নির্বাচিত উপকারভোগীদের হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সুরক্ষায় উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় ও রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে আয়োজনে এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্টিত হেলথ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. নুরসাদ মরিয়ম।
সভায় বক্তারা বলেন, মা ও সন্তানদের স্বাস্থ্য সুরক্ষায় তৃণমূল পর্যায়ে জানিয়ে দিতে হবে। যাতে করে কর্মজীবি মায়েরা তাদের স্বাস্থ্য সেবাসহ ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আরো বেশি সচেতন হয়।
পরে উপকারভোগী নারীদের মাঝে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।