মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

খুলনায় হত্যা মামলায় ২৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার বনি মোল্লা (৩০) হত্যা মামলায় ২৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। এ মামলায় চারজনকে খালাস দেওয়া হয়েছে। 

আজ বুধবার দুপুরে খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো: নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আহাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তবে একজন পলাতক রয়েছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলো নড়াইলের কালিয়ার মৃত জালাল বিশ্বাসের ছেলে মফিজ বিশ্বাস (৪০), আবু শেখের ছেলে আলাম শেখ (৩৯), আবু শেখের ছেলে আ: সালাম শেখ(৪২), বাচ্চু খাঁ’র ছেলে শরিফুল খাঁ (৪৪), বাচ্চু খানের ছেলে মামুন খান(৩৯), সিদ্দিক শিকদারের ছেলে আশিক শিকদার(৩৩), সিদ্দিক শিকদারের ছেলে সোহেল শিকদার(২৭), সালাম শেখের ছেলে সবুজ শেখ (২২), মহিদ মোল্লার ছেলে সবুজ মোল্লা(৩২), খোকন মোল্লার ছেলে খালিদ মোল্লা (২৬) ও মৃত সালাম মোল্লার ছেলে খোকন মোল্লা(৫৫)।

আরও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলো মৃত সালাম মোল্লার ছেলে কিবরিয়া মোল্লা (৫০), সালাম শেখের ছেলে সাদি শেখ (১৮), তোকাম শেখের ছেলে আহাদুল শেখ (২৩), তোকাম শেখের ছেলে ইমদাদ শেখ (২৭), ওহাব মোল্লার ছেলে শরিফুল মোল্লা (৫৩), আজিবর শেখের ছেলে (পলাতক) বাপ্পি শেখ (৩৪), মৃত রসুল খাঁ’র ছেলে সুফিয়ান খাঁ (৪৩), মৃত রসুল খাঁ’র ছেলে আশরাফুল খাঁ (৩৭), মৃত ওহাব মোল্যার ছেলে রুনজু মোল্যা (৩৮), মৃত শাহাদাত খাঁ’র ছেলে দুলাল খাঁ (৫০), দুলাল খানের ছেলে শিপলু খান ওরফে পিকুল খান (২৩), জিল্লাহ তালুকদারের ছেলে উচ্চল তালুকদার (৩৭), জাহাঙ্গীর মোল্যার ছেলে আশিক মোল্যা (২৩) ও মৃত আবুল শেখের ছেলে মো. আমজাদ শেখ (৩৭)।

খালাসপ্রাপ্তরা হলো রাশেদ মোল্যার ছেলে বাবু মোল্লা(২৭), ইকলাজ মোল্যার ছেলে রকিবুল মোল্যা (৩৫), মজিদ শেখের ছেলে মো. মিলন শেখ (৩৮) ও  আব্দুল মোল্যার ছেলে সেলিম মোল্যা (৫২)।

আদালত সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার মো: হাসিম মোল্লার ছেলে বনি মোল্লাকে গ্রামে পূর্ব শত্রুতা ও  মামলা মোকাদ্দমার কারণে খুন করা হয় । তিনি পারিবারিক জায়গা-জমির ওপর ঘেরের দেখাশুনা করতেন।

২০১৯ সালের ১১ মে তিনি বাসার পাশের একটি ঘেরে অবস্থান করছিলেন। সকাল ৮টার দিকে তার পূর্ব পরিচিত সন্ত্রাসীরা দেশি তৈরী ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে প্রতিবেশী ছাকু কাজীর বাড়িতে আশ্রয় নেন। সন্ত্রাসীরা ওই বাড়ি থেকে বের করে তাকে এলোপাতড়ি কুপিয়ে জখম করে।

এ ঘটনার পর বনি মোল্লার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনার দুইদিন পরে নিহতের পিতা বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালে এ মামলায় আরও দু’জনের নাম অন্তভুক্ত করা হয় বলে পুলিশের দাবি।

মামলার তদন্ত কর্মকর্তা কালিয়া থানার পুলিশ পরিদর্শক মো: ইকরাম হোসেন ২০২০ সালের ১৫ মার্চ  ৩০ জনের নাম উল্লেখ করে আদালতে একটি চার্জশীট দাখিল করেন। মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হয়। এ মামলার দুইজন আসা‌মির বিচারকার্য শিশু আদালতে চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com