শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

১৪ দিনের জন্য রাঙ্গামাটি জেলায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ২৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১৪ দিনের জন্য রাঙ্গামাটি জেলায় সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানে জনসমাগম নিষিদ্ধ করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

আজ বুধবার (৩১ মার্চ) বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রাঙ্গামাটি জেলা কার্যালয়ে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কমিটির জরুরী সভায় তিনি এই ঘোষণা দেন।

এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য বাদল চন্দ্র দে, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান রোমানসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

সভায় জেলা প্রশাসক বলেন, রাঙ্গামাটি জেলায় করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত তিন দিনে রাঙ্গামাটি জেলায় করোনার আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। তাই আগামীকাল সকাল থেকে রাঙ্গামাটি জেলায় কঠোর অবস্থানে থাকবে রাঙ্গামাটি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ নিরাপত্তার সাথে জড়িত সকল প্রশাসন করোনা সংক্রমণ রোধে কাজ করবে।

জেলা প্রশাসক বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী রাত ৮টা থেকে রাঙ্গামাটির সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া সবজীর দোকানগুলো খোলা বাজারে বসানোর নির্দেশনা দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com