সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

কাশিমপুর কারাগারে এক হাজতির মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ২৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত শওকত আলী (৪৯) ঢাকার পল্লবী থানা এলাকার মৃত কাওসার আলীর ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার রীতেশ চাকমা জানান, বুধবার সকালে শওকত আলী কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

অবস্থার অবনতি হলে দ্রুত পাঠানো হয় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শওকত আলীকে মৃত ঘোষণা করেন। 

জেলার রিতেশ চাকমা আরো জানান, শওকত আলীর বিরুদ্ধে ঢাকার পল্লবী থানায় একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার এর মাধ্যমে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে কাশেমপুর কারাগারে ছিলেন তিনি।

সুরতহাল রিপোর্ট তৈরি, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com