শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানছে না পথচারীরা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ২৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : দেশব্যাপী নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিস্তাররোধে সরকারের দেয়া নির্দেশাবলী মানছে না কুড়িগ্রামের বেশিরভাগ মানুষ।

গণপরিবহণ, হাটবাজার ও কর্মস্থলে অনেকেই মাস্ক ব্যবহার করছে না। জনসমাগমও এড়িয়ে চলার লক্ষণ কম দেখা যাচ্ছে।

এই পরিস্থিতিতে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার দিনব্যাপী কুড়িগ্রাম জেলা পুলিশ বাস টার্মিনাল ও হাটবাজারগুলোতে অভিযান শুরু করেছে।

তারা মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণসহ পথচারীদের সচেতনতার পাশাপাশি নিয়ম না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর অবস্থানের কথা ঘোষণা করেন।

অভিযানে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি মো. রুহুল আমিন, এএসপি কল্লোল দত্ত, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, টিআই সরোয়ার, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com