শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

ব্রাক্ষণবাড়িয়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৫৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: ব্রাক্ষণবাড়িয়া প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সহসভাপতি গাজী ওয়াজেদ আলম লাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিহির, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাজাহান বিশ্বাস, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপুসহ অন্যান্য উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা ব্রাক্ষণবাড়িয়ায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সম্প্রতি হেফাজতে ইসলামের ডাকা হরতালের সময় সাংবাদিকরা হামলার শিকার হন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com