শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল

সৌদি সরকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য ৪০ মেট্রিক টন খেজুর প্রদান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৭৫ দেখা হয়েছে
ফটো পিআইডি ।

বাংলা হেডলাইনস : আসন্ন রমজানে ইফতার সামগ্রীর অংশ হিসেবে দেশের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য প্রায় ৪০ মেট্রিক টন পরিমাণের দুই হাজার কার্টন খেজুর দিয়েছে সৌদি আরব সরকার।

আজ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয় সচিব মো: মোহসীনের কাছে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের পক্ষে ইসলামিক এফেয়ার্সের দায়িত্বশীল প্রধান আহমেদ বিন হাসান হামাদি এই খেজুর হস্তান্তর করেন‌, তথ্য অধিদফতরের এক প্রেস রিলিজে জানানো হয়।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সচিব বলেন, আসন্ন রমজানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রীর অংশ হিসেবে বিতরণের জন্য সৌদি সরকার বন্ধুত্বের নিদর্শনস্বরূপ বাংলাদেশকে দুই হাজার কার্টন খেজুর প্রদান করেছে।

যারা ইফতারের সময় খেজুর কিনতে পারে না তাদের কাছে পৌঁছানোর জন্য এই খেজুর জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। যাতে রোজার প্রথম দিন থেকেই এই খেজুর দিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ইফতার করতে পারেন।

তিনি আরও বলেন, সৌদি আরব আমাদের অত্যন্ত ভ্রাতৃপ্রতিম একটি দেশ। এছাড়া মুসলমান হিসেবে তাদের সাথে আমাদের সম্পর্কটা ভিন্ন। সেদেশে আমাদের বিপুল সংখ্যক লোক হজ্ব ও ওমরা করতে যায়।

তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আহমেদ বিন হাসান হামাদি বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভ্রাতৃত্বপূর্ণ। এই সম্পর্ককে সামনে এগিয়ে নেয়ার জন্য সৌদি সরকার আন্তরিক। তার নিদর্শনস্বরূপ কিছু খেজুর হস্তান্তর করা হলো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com