শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মেনে চলতে মাঠে জেলা প্রশাসন

  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ২৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন।

শুক্রবার সকালে শহরের সাবেক পূর্ব্বাশা সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে মূল বাজারস্থ কাপড় পট্টি এলাকা পর্যন্ত করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে জনসচেতনতামূলক বার্তা পৌছানো হয়।

এসময় বিভিন্ন যানবাহনের যাত্রী, টিকেট কাউন্টারের লোকজন, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারী এবং পথচারীদের মাঝে মাস্ক, লিফলেট বিতরণসহ গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক ম্যাসেস সম্বলিত স্টিকার সাঁটিয়ে দেয়া হয়।

পথসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা ও এনডিসি হাসিবুল হাসান। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রচারণাকালে বলা হয়, করোনা থেকে বাঁচতে হলে সবাইকে সরকারের নির্দেশনামূলক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিবহনে ও রাস্তাঘাটে জনসমাগম এড়িয়ে চলতে হবে। মাস্ক ব্যতিত পথে নামা, সব ধরণের লেনদেন বন্ধ রাখতে হবে।

স্বাস্থ্যবিধি মানা না হলে পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রচারণাকালে জানানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com