মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

গাজীপুরে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ আহত ২০

  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৪৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুর চান্দনা চৌরাস্তায় পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের ধাওয়া-পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ, সংঘর্ষ এবং টিয়ারসেল ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

সংঘর্ষ চলাকালে অন্তত ২০ জন আহত হয়। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।

একই সড়কের বোর্ডবাজার সহ বিভিন্ন স্থানে বিক্ষোভের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে।

হেফাজতের আন্দোলনকারীরা জানায়, হাটহাজারী, ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও মাদ্রাসা শিক্ষার্থীদের হতাহতের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চান্দনা চৌরাস্তা জামে মসজিদ থেকে জুমার নামাজের পর তারা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দিয়ে লাঠিচার্জ করে।

এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

জিএমপির বাসন থানার ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে তারা পাল্টা জবাব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com