বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল মান্নানের ১৬তম মৃত্যূবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।
রবিবার ৪ এপ্রিল, ২০২১ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিন জননেতা আব্দুল মান্নান হলে মরহুমের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধা এবং জননেতা আব্দুল মান্নানসহ তাঁর পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় জননেতা আব্দুল মান্নান হলের প্রভোস্ট প্রফেসর ড. পিনাকী দে, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।