শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

করোনা সংক্রমণ প্রতিরোধে রাঙ্গামাটিতে জরুরী সভা

  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ২৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সরকারি ১১ দফা নির্দেশনা মেনে করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে এক সাথে কাজ আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন আগের মতো রাঙ্গামাটি জেলা প্রশাসনের মোবাইল টিমগুলো সক্রিয় থাকবে। জরুরী পণ্য পরিবহন ছাড়া সকল প্রকার গণপরিবহন বন্ধ থাকবে। তাই করোনা সচেতনতায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

করোনা ভাইরাস সংক্ররমণ প্রতিরোধে করণীয় নির্ধারণে রাঙ্গামাটিতে জরুরী সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ আহবান জানান।

রবিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জরুরী সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ।

জরুরী সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, জেলা সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফায় সারাদেশে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। লকডাউনে গণপরিবহন-বাস, ট্রেন, লঞ্চ, প্লেন চলাচল বন্ধ থাকবে।

তবে সরকারি-বেসরকারি অফিস-আদালত, জরুরী প্রয়োজনে সীমিত পরিসরে খোলা রাখা যাবে। শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। নির্দিষ্ট সময় খোলা থাকবে নিত্যপণ্যের দোকান।

সরকারি নির্দেশনা মেনে করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com