রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

উল্লাপাড়ায় গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে গ্রামীণ সড়ক মেরামত

  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আমডাঙ্গা-সড়াতৈল গ্রামীণ সড়কটি স্বেচ্ছাশ্রমে মেরামত করছে সড়াতৈল গ্রামবাসী।

এ অঞ্চলের লোকজনের উপজেলা সদর, হাটিকুমরুল গোলচত্বরসহ মহাসড়কে যাতায়াতের একমাত্র এই গ্রামীণ সড়ক।

জনগুরুত্বপূর্ণ  সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার অভাবে চলাচলে এলাকাবাসী নানাবিধ অসুবিধার সম্মুখীন হতেন । স্থানীয়রা বলছেন, আমডাঙ্গা-সড়াতৈল গ্রামীণ সড়কটির সংস্কার ও পাকাকরণের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট প্রশাসন বরাবর আবেদন করেও কাজে আসেনি।

বৃষ্টিতে সড়কের মাঝে মাঝে সৃষ্টি হয়েছে ছোট বড় অনেক গর্ত। বিশেষ করে বর্ষা মৌসুমে এ সড়কে কাঁদা জমে যায়। গর্তগুলো পানিতে জমে থাকে। এতে এ সড়কে চলাচলে স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে দূর্ভোগ পোহাচ্ছে।

অবশেষে ওই গ্রামের লোকজন নিজেদের উদ্যেগে স্বেচ্ছাশ্রমে এ সড়কটি সংস্কার করছেন। তারা ১৫/২০ জন করে পালাক্রমে ১ সপ্তাহ ধরে স্বেচ্ছাশ্রমে ওই সড়কের কাজ করার সিদ্ধান্ত নেয়। গত সোমবার থেকে শুরু হয়েছে এ সংস্কার কাজ।

স্বেচ্ছাশ্রমে সড়কটির সংস্কার কাজ শেষ হলে সড়াতৈল হাই স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের চলাচলসহ জনসাধারণ দূর্ভোগ থেকে অনেকটাই মুক্তি পাবে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নান্নু বলেন, এরআগে ইউনিয়ন পরিষদ তহবিল থেকে সড়কটি একাধিকবার সংস্কার করা হয়েছে। কিন্তু বন্যা ও বৃষ্টির কারণে সড়কটির মাটি ধরে রাখা সম্ভব হয়নি।

তবে দুর্ভোগ লাঘবে এ সড়কটি পাকা করার উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com