শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় সকল চিকিৎসা সেবা বন্ধের হুঁশিয়ারি

  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ডা: সুমিত পালের উপর হামলা ও হত্যা প্রচেষ্টাকারী গ্রেফতার না হলে জেলার সকল চিকিৎসা কার্যক্রম (ইনডোর, আউটডোর প্রয়োজন বোধে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসা) বন্ধের হুশিয়ারি দিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), খুলনা। 

আজ বুধবার দুপুরে চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তার দাবিতে খুলনা বিএমএ ভবনে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দিয়েছেন চিকিৎসক নেতারা ।

এর আগে মঙ্গলবার দুপুর ২টায় খুলনা বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নিয়েছিল সংগঠনটি।

সভা থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসামি গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে তিন দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার না হলে খুলনা জেলার সকল চিকিৎসা কার্যক্রম (ইনডোর, আউটডোর প্রয়োজন বোধে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসা)  বন্ধ ঘোষণা করা হবে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল চিকিৎসক কালো ব্যাজ ধারণ করা এবং বিএমএ খুলনার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা: শেখ বাহারুল আলমের সভাপতিত্বে প্রেস ব্রিফিং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা: মোঃ মেহেদী নেওয়াজ।

উল্লেখ্য, শনিবার রাতে রোগীর মৃত্যুতে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমিত পালকে রোগীর স্বজন দ্বারা প্রাণনাশের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন চিকিৎসকরা ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com