বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে গাজীপুরের স্থানীয় সাংবাদিক রোমান শাহ আলম মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার দিবাগত দুইটার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় তিনি রাতে মৃত্যুবরণ করেন। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া থানার ভল্লবপুর গ্রামের মৃত নিজামুল আলমের ছেলে।
গাজীপুর মহানগরের নিয়ামত সড়ক এলাকায় স্বপরিবারে বাসা ভাড়া থেকে দৈনিক লাখো কন্ঠ পত্রিকায় গাজীপুর প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ জ্বর ও ঠান্ডার লক্ষণ দেখা দিলে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১ এপ্রিল বিকালে তার নমুনায় করোনা পজেটিভ আসে রাতেই তিনি ওই হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হন।
এ অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। তার দুই কন্যা ছাড়াও স্ত্রী রয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো: রফিকুল ইসলাম জানান, গত রাতে সাংবাদিক রোমান শাহ এ হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছেন।