শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

রাঙ্গামাটিতে এসে পৌঁছেছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান রাঙ্গামাটিতে এসে পৌঁছেছে।

আজ শুক্রবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে রাঙ্গামাটি জেলার জন্য ১৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌঁছায়।

সিভিল সার্জন ডা. বিপাশ খীসা ১৮ হাজার ডোজ ভ্যাকসিনগুলো গ্রহণ করে রাঙ্গামাটি জেলা ইপিআই সেন্টারে সংরক্ষণ করে রাখেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো: মারুফ হাসান, সহকারী ম্যাজিষ্টেটসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন বিপাশ খীসা জানান, এসব ভ্যাকসিন ফ্রিজার ভ্যানে করে সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছানোর পরপরই ইপিআর স্টোরে রাখা হয়েছে। দ্বিতীয় চালানে রাঙ্গামাটিতে ১৮ হাজার ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। সেখান থেকে চাহিদা অনুযায়ী জেলার ১০টি উপজেলায় সরবরাহ করা হবে।

সিভিল সার্জন আরও জানান, রাঙ্গামাটিতে প্রথম চালানে ১২ হাজার ভ্যাকসিন পাওয়া গেছে চাহিদা বেশি হওয়ায় চট্টগ্রাম থেকে আরো কিছু ভ্যাকসিন নিয়ে আসা হয়েছে।

আজ রাঙ্গামাটিতে নতুন করে ১৮ হাজার ভ্যাকসিন পাওয়া গেছে।

এদিকে, রাঙ্গামাটিতে নতুন করে গতকাল বৃহস্পতিবার ২জন করোনা আক্রান্ত হয়েছে। আর রাঙ্গামাটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করেছেন ৫০জন, এরমধ্যে ২জনের পজেটিভ আসে।আক্রান্তদের মধ্যে ২জন রাঙ্গামাটি সদরের বাসিন্দা।

রাঙ্গামাটিতে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১,৩৯০ জন, সুস্থ্ হয়েছেন ১,২৮৭ জন। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৮,৪১৪জন। আর করোনা ভ্যাকসিন নিয়েছে ৩০ হাজার ৮শত ৭৬জন। রাঙ্গামাটিতে করোনায় মোট  ১৬ জনের মৃত্যু হয়েছে ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com