সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

গাজীপুরে রহস্যজনক আগুনে পুড়ে গেছে ৩টি যাত্রীবাহী বাস

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ২৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে রহস্যজনক আগুনে পুড়ে গেছে পার্কিং করে রাখা আন্ত:জেলা পরিবহনের তিনটি যাত্রীবাহী বাস।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কপোর্রেশনের ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ‘কে চৌধুরী ফিলিং ষ্টেশন এর প্লাটফর্মে প্রায় প্রতিরাতে বিভিন্ন আন্তঃজেলা সার্ভিসের বাসসহ একাধিক গাড়ি পার্কিং করে রাখে শ্রমিকরা।

বৃহস্পতিবার রাতেও যাত্রী নামিয়ে আন্ত:জেলা বিভিন্ন সার্ভিসের ৪টি বাস সেখানে পার্কিং করে রেখে শ্রমিকরা গাড়ির ভিতর ঘুমিয়ে পড়ে। রাত পৌণে দুইটার দিকে পার্কিং করে রাখা শ্যামলী বাংলা সার্ভিসের একটি বাসে হঠাৎ আগুনের সূত্রাপাত হয়। মুহুর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। আগুনের প্রচন্ড তাপে বাসের কাঁচ ভেঙ্গে গেলে পাশেই পার্কিং করে রাখা এনা পরিবহনের অপর দুইটি বাসে আগুন ছড়িয়ে পড়ে।

এসময় আগুন থেকে রক্ষা করতে সোনার মদিনা পরিবহনের অপর একটি বাস ট্রাকের সাহায্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে পুলিশের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হন। আগুনে ওই তিনটি বাস ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, গাড়ির বৈদ্যুতিক  শর্টসার্কিট বা গাড়ির ভিতর শ্রমিকদের ব্যবহৃত মশার কয়েল থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে।

পুলিশের সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ ব্যাপারে বাসন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com