বাংলা হেডলাইনস: বিএনপি সারাদেশে দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মমতে প্রার্থনা অনুষ্ঠান করার আহ্বান জানিয়েছে।
বিএনপি সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দফতরের
চলতি দায়িত্বে সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক
প্রেস বিজ্ঞপ্তিতে আজ বলা হয় যে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের
সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদেরকে স্বাস্থ্যবিধি মেনে মসজিদ, অন্যান্য উপাসনালয়
এবং যার যার অবস্থান থেকে দোয়া মাহফিল, কোরআন খতম ও অন্যান্য ধর্মমতে প্রার্থনা অনুষ্ঠান
করার জন্য বিএনপি’র পক্ষ থেকে অনুরোধ করা হলো।
এদিকে খালেদা জিয়ার
রোগমুক্তি কামনায় আগামীকাল সোমবার বাদ যোহর রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় জামে
মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।