রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

বগুড়ার গুণী ব্যক্তিদের শিল্পকলা একাডেমির সম্মাননা প্রদান

  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে সোমবার দুপুরে শিল্পকলা একাডেমি আয়োজিত ২০১৮ ও ২০১৯ সালের গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়েছে। জুম অ্যাপসের মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য সুলতান মাহমুদ খান রনি, একাডেমির জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন।

আয়োজকরা জানান, জেলা শিল্পকলা একাডেমি প্রতি বছর পাঁচটি বিষয়ে পাঁচজন গুণীব্যক্তিকে সম্মাননা প্রদান করে থাকে। স্বীকৃতিস্বরূপ তাদের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক, মেডেল, সনদপত্র, উত্তরীয় ও পুরস্কার প্রদান করা হয়।

এর ধারাবাহিকতায় এ বছর জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৮ ও ২০১৯ প্রদান করা হয়।

২০১৮ সালের সম্মাননা প্রাপ্ত গুণীদের মধ্যে কণ্ঠসংগীতে মোজাহার হোসেন, নৃত্যকলায় জর্জেট বুলবুল ব্যাপারী, আবৃত্তিতে তোফাজ্জল হোসেন, যাত্রাশিল্পে মোকবুল হোসেন ও নাট্যকলায় উৎপল ভট্টাচার্য্য।

এছাড়া ২০১৯ সালের সম্মাননা প্রাপ্ত গুণীদের মধ্যে কণ্ঠসংগীতে আবুল কাশেম, ফটোগ্রাফিতে আসাফ-উদ-দৌলা ডিউক, চারুকলায় হেলেনা খানম ইরানী, যাত্রীশিল্পে সাইফুল ইসলাম ও নাট্যকলায় জাহিদুর রহমান মুক্তা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com