শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় করোনায় ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন বাগেরহাট সদরের সাহাপাড়া এলাকার সমীর সাহা (৬০), ফকিরহাট উপজেলার রফিকুল ইসলাম (৩২) ও যশোর সদর উপজেলার গোলাম সরোয়ার মোল্লা (৬৫)।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া ১১টার দিকে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সমীর সাহার (৬০) মৃত্যু হয়। ১২ এপ্রিল তিনি হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।

অপরদিকে বিকেল সোয়া ৩টার দিকে ফকিরহাট উপজেলার মানশা এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম (৩২) করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গোলাম সরোয়ার মোল্লা (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়।

তিনি যশোর সদরের ঘোপ রহিমপুর এলাকার মো. আজগর আলী মোল্লার ছেলে। তিনি ৯ এপ্রিল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com