সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

ছাত্রলীগ নেতার হাত-পা কর্তনের ঘটনায় মূল আসামি বাঁধনসহ ৪ জন গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৪০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আতাউর রহমান মিন্টুর হাত-পা কর্তনের ঘটনার ২৭ দিন পর মূল আসামি মেহেদী হাসান বাঁধনসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মূল আসামি গ্রেফতারের মধ্যদিয়ে পুলিশ চাঞ্চল্যকর এ মামলার রহস্য উদঘাটন করতে সমর্থ হয়। গ্রেপ্তারকৃতরা হলো মেহেদী হাসান বাঁধন (৩০), মো. রশিদ মিয়া (৩৫), মাজহারুল ইসলাম মনোয়ার (৩০) ও আল আমিন আহম্মেদ শুভ (২৬)।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা এই তথ্য প্রদান করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উৎপল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল বি মাহমুদুল হাসান, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার প্রমুখ।

এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং শেষে আসামিদেরকে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়।

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, ঘটনার পর চলতি মাসের ৯ এপ্রিল এই নারকীয় ঘটনায় জড়িত থাকার অভিযোগে আল আমিন আহম্মেদ শুভ, পিতা: আব্দুল আজিজ দুলাল, গ্রাম: কৃঞ্চপুর বকসীপাড়া, কুড়িগ্রাম সদরকে গ্রেপ্তার করা হয়।

আসামি আল আমিন আহম্মেদ শুভ আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। শুভ’র কাছ থেকে অপরাপর আসামিদের সম্পর্কে ধারণা পাওয়া যায়। এরপর পুলিশ সাঁড়াশি অভিযানে নামে। মামলা রুজুর পর থেকে আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। এরমধ্যে তারা ৭/৮বার জায়গা বদল করে।

বিভিন্ন সূত্রে মূল আসামি বাঁধনসহ অন্যান্যরা ঢাকায় অবস্থান করছে বলে শনাক্ত করা হয়। খবর পেয়ে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার নির্দেশে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) উৎপল কুমার রায় ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর পবিত্র সরকারসহ একদল পুলিশ বুধবার (১৪ এপ্রিল) রাতে ঢাকার দক্ষিণ খান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মাস্টারমাইন্ড (এজাহারভুক্ত ১নং আসামি) মেহেদী হাসান বাঁধন, পিতা: মুকুল বকসী, গ্রাম: শিবরাম, কাঁঠালবাড়ী, কুড়িগ্রাম সদর এবং (এজাহারভুক্ত ৩নং আসামি) রশিদ মিয়া, পিতা: নজরুল ইসলাম, গ্রাম: তালুক কালোয়া, কাঁঠালবাড়ী, কুড়িগ্রাম সদরকে একত্রে গ্রেপ্তার করতে সমর্থ হয়।

দুই আসামিকে ঢাকায় গ্রেপ্তার করে তাদেরকে রাতেই কুড়িগ্রামে নেয়ার পথে তাদের দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ভোররাতে অপরাপর আসামিদের গ্রেপ্তারে নামে পুলিশ। পরে ভোরের দিকে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে নিজ বাড়ি থেকে মাজহারুল ইসলাম মনোয়ার পিতা: আব্দুল জলিল, গ্রাম: আধগ্রাম খোলারপাড়, কাঁঠালবাড়ী, কুড়িগ্রাম সদরকে গ্রেপ্তার করা হয়।

চার আসামিদের মধ্যে বাঁধন ও আব্দুর রশিদ এজাহারভুক্ত আসামি। মাজহারুল ইসলাম মনোয়ার ও আল আমিন আহম্মেদ শুভ এজাহারভুক্ত না হলেও তদন্তে তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।

উল্লেখ্য, গত ১৬ মার্চ সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান মিন্টু মোটরসাইকেল যোগে বন্ধুদের সাথে রাজারহাট উপজেলার ছিনাই এলাকায় যাওয়ার সময় ছবরুল মাস্টারের বাড়ির পাশে পুকুরের ধারে আসামিরা পথরোধ করে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসময় মিন্টুকে প্রাণে মেরে ফেলার উদ্যোশে তার ডান হাতের কব্জী বিচ্ছিন্ন করে ফেলে এবং বামহাত ও দুই পা কুপিয়ে বিচ্ছিন্ন করার চেষ্টা করে।

ঘটনার দুদিন পর ১৮মার্চ মিন্টুর পিতা আলতাফ হোসেন বাদী হয়ে আসামি বাঁধনসহ ১১জনের নাম উল্লেখসহ ৪/৫জনকে অজ্ঞাত করে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com