শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় করোনায় ৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেট ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে আরও আটজন আইসিইউতে রয়েছেন। এদিকে, খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৭৩ জনের করোনা পজিটিভ এসেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ৫৩৫ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩৯৪ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে ৭৩ জনের করোনা পজিটিভ এসেছে।

যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৬০ জন, বাগেরহাট ৫ জন, যশোর ৩ জন, সাতক্ষীরা ৪ জন ও নড়াইল জেলার ১ জন রয়েছে।

খুমেক হাসপাতালের করোনা ডেডিকেটেট ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃতরা হলেন, মো. সোনামিয়া (৬৯), এন আর পারভীন (৫৮), শাহজাহান (৭০) ও নুরুল ইসলাম (৬৫)।

শুক্রবার (১৬ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা ইউনিটে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে।গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। করোনা ইউনিটে বর্তমানে ৬৬ জন চিকিৎসাধীন আছেন। আটজন আইসিইউতে রয়েছেন।

খুমেক হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দৌলতপুর থানাধীন রেলগেট সাহেব বাড়ি রোড এলাকার শামসুল হকের স্ত্রী এন আর পারভীন মারা যান। তিনি করোনা আক্রান্ত অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।

একই দিন করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় যশোর সদরের বেজপাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মো. সোনা মিয়ার (৬৯) মৃত্যু হয়। তিনি ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।

বৃহস্পতিবার খুমেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার শাহজাহান (৭০) ও যশোর সদরের নুরুল ইসলাম (৬৫) মারা যান।

খুলনা জেলা ও মহনাগরীতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১২৯ জনের মৃত্যু হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com