সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

বগুড়ায় বাফার গুদামে শ্রমিকদের কর্মবিরতি

  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার বাফার গুদামে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

এক টন সার আত্মসাতের চেষ্টায় জড়িত সন্দেহে ঠিকাদার আবদুর রহমান নামে এক শ্রমিককে প্রত্যাহার করার প্রতিবাদে জেলা বিসিআইসি সার গুদাম কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যরা সোমবার সকাল থেকে এ কর্মসূচি দিয়েছে।

আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে কাজে না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। এতে সার লোড ও আনলোড কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বাফার গুদামের ব্যবস্থাপক মোস্তফা কামাল জানিয়েছেন, এর আগেও ওই শ্রমিকের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ ছিল। মুচলেকা দিয়ে কাজ ফিরে পেয়েও আবার অপরাধে জড়িত হন।

বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকার বাফার কর্মকর্তা ও আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, গত ১১ মার্চ নগরবাড়ি ঘাট থেকে ২১ মেট্রিক টন ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক (বগুড়া-ট-১১-০৬৭৫) বগুড়া বাফার গুদামে আসে। ওই ট্রাক থেকে শুধু এক টন সার আনলোড করার কথা।

অফিসের লোকজন সার আনলোডের সকল প্রক্রিয়া শেষ করে ট্রাক ছেড়ে দেন।

কিছুক্ষণ পর ব্যবস্থাপক মোস্তফা কামাল জানতে পারেন, সার আনলোড না করেই তাকে চালান দেওয়া হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে চালককে খবর দিয়ে ট্রাক এনে এক মেট্রিক টন সার আনলোড করান।

এ ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়, আবদুর রহমান নামে এক কুলি শ্রমিককে। অফিস থেকে বলা হয়, আবদুর রহমান সার আনলোড না করে আত্মসাৎ করার চেষ্টা করেছিলেন। ফলে তাকে ওই গুদামের কাজ থেকে তাকে অব্যাহতি দিয়ে নোটিশ ঝুলানো হয়।

এতে অন্যান্য শ্রমিকদের মাঝে চাপাক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। তারা সহকর্মী আবদুর রহমানের বিরুদ্ধে শাস্তি প্রত্যাহার করতে বাফার গুদামের ব্যবস্থাপককে অনুরোধ জানান। এক মাস পেরিয়ে গেলেও এ ব্যাপারে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এর প্রেক্ষিতে বাফার গুদামের সকল কুলি শ্রমিক অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন।

জেলা বিসিআইসি সার গুদাম কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজার রহমান বাবু বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে অব্যাহতি দেয়া শ্রমিক আব্দুর রহমানকে কাজে যোগদান করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com