বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম আবুল কালাম (৬২)। তিনি রাঙ্গামাটি জেলা প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
এনিয়ে রাঙ্গামাটিতে করোনায় মোট মৃত্যুবরণ করেছে ১৭জন। নতুন করে আরো ২ জন করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্ত ২ জনই রাঙ্গামাটি সদরের বাসিন্দা বলে জানা গেছে।
রাঙ্গামাটিতে মঙ্গলবার রাঙ্গামাটিতে নমুনা পরীক্ষা করেছে ৩৪জন এর মধ্যে ২ জনের পজেটিভ আসে।
এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১,৪৩৩জন এবং সুস্থ্ হয়েছে ১,৩৪৭ জন।
রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মোস্তফা কামাল মঙ্গলবার সকালে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় রাঙ্গামাট জেলা প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মচারী আবুল কালাম (৬২) মৃত্যুবরনের কথা নিশ্চিত করে জানান, আবুল কালামের রাঙ্গামাটিতে করোনা পজিটিভ শনাক্ত হয়।
উন্নত চিকিৎসার জন্য পরিবার তাকে চট্টগ্রাম নিয়ে যায়, সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।