রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় এনটিভির সাংবাদিক গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি:  বেসরকারি টিভি চ্যানেল এনটিভির খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়বকে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ গ্রেফতার করেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা থানা পুলিশ নগরীর নূর নগর এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে। 

এর আগে বিকাল ৪ টার দিকে খুলনা সিটি মেয়র ও  মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক সাংবাদিক আবু তৈয়বের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে  খুলনা থানায় মামলা দায়ের করেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম সাংবাদিক আবু তৈয়বের গ্রেফতারের সংবাদ নিশ্চিত করে জানান, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের কারণে মঙ্গলবার বিকাল ৪টার দিকে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় সাংবাদিক আবু তৈয়বকে গ্রেফতার করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com