বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি : রাজশাহী গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মনিরুল ইসলাম বাবু বুধবার ভোর ৫ টার দিকে ভারতের ব্যাঙ্গালোর নারায়ণ মাল্টিসপেসিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি মা, ভাই বোন, স্ত্রী ২ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
২৯ মার্চ তিনি হৃদরোগের চিকিৎসার জন্য ড: দেবী প্রসাদ শেঠি হাসপাতালে যায়। কিডনিসহ বিভিন্ন জটিলতার কারণে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে রাখা হয়।
হাসপাতালে তার সঙ্গে ছিল তার স্ত্রীরসহ দুইজন স্বজন। তার পরিবার জানায় শুক্রবার নাগাদ দেশে লাশ আসার সম্ভবনা রয়েছে।
প্রসঙ্গত ২০১৫ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন। ২০২১ সালের ১৪ ফেব্রয়ারী স্বতন্ত্র প্রার্থী হিসাবে নারিকেল গাছ প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন।
পৌরসভায় দ্বিতীয় মেয়াদে মেয়রের দায়িত্ব গ্রহন করে ছুটি নিয়ে চিকিৎসার জন্য ভারতে যান।
এদিকে মনিরুল ইসলাম বাবুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মনিরুল ইসলাম বাবু গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।
মনিরুল ইসলাম বাবু পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের মরহুম আরশাদ আলী ও মনোয়ারা বেগমের বড় ছেলে।