বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

মির্জাপুরে প্রাইভেটকারসহ ৪ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি; টাঙ্গাইলের মির্জাপুরে একটি প্রাইভেটকারসহ আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কোদালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার তাদের ৪ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলো পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার নতুন শ্রীনগর গ্রামের ইলিয়াস হাওলাদারের ছেলে মো. জুয়েল হাওলাদার (২৭), একই জেলা সদরের কালিচন্না গ্রামের মো. চান মিয়ার ছেলে মো. নুর আমিন (২৪) শরীয়তপুর জেলার জাকিরা উপজেলার পালেরচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. মুরাদ (২৫) ও বড়গুনা জেলার আমতলী উপজেলার বনইবুনিয়া গ্রামের মাজেদ মৃধার ছেলে নজরুল মৃধা (৩২)।

পুলিশ জানায়, মহাসড়কে প্রাইভেটকার অথবা মাইক্রোবাস নিয়ে নিজেরাই যাত্রী ও চালক সেজে যানবাহনের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের কম টাকা ভাড়ায় গন্তব্যে পৌছে দেয়ার কথা বলে গাড়িতে  তোলে। পরে সুবিধামতো জায়গায় পৌছে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে সর্বস্ব লূটে নেয়।

অনেক সময় চলন্ত গাড়ি থেকে লাথি মেরে ফেলে দিয়ে পালিয়ে যায়। কোন কোন ক্ষেত্রে অনেক যাত্রীকে মেরেও ফেলা হয় বলে পুলিশ জানায়।

গ্রেপ্তারকৃতরা মহাসড়কের বাইপাইল-চন্দ্রা-টাঙ্গাইল এবং গাজীপুরের ভোগডা বাইপাস থেকে মিরের বাজারসহ আশপাশের এলাকায় অপরাধ সংগঠিত করে বলে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com